Mother's DayBangla PoemBangla SMSDard SMS

মায়ের সন্তান পালন এর জন্য আত্মত্যাগ Bangla sms

এতটা দিন পেরিয়ে গেছে আজো মায়ের জন্য কাঁদি।
কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী।
বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা।
মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি।
পাড়া পড়শী বলল এসে এই বয়সেই রাঢ়ি !
একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি।
ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার
মা বলল, ওসব শুনে ঘেন্না লাগে আমার।
একা কোথায় খোকন আছে, বিয়ের কী দরকার?
ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার।
রাত্রি জেগে সেলাই মেশিন, চোখের কোণে কালি
নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি।
ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মা’র হাতে
আমি বলি, শোও তো এবার কী কাজ অত রাতে?
মা বলত ঘুম আসে না শুয়ে কী লাভ বল?
ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল।
স্কুল থেকে নিতে আসা গাড়ী ঘোড়ার চাপে
আমার জন্য দাড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায়, দুচোখ ভরা ঝিম
ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম।
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও
মলিন হেসে মা বলত, খাও তো বাবা খাও।
আমার আবার গলা ব্যাথা, ঠান্ডা খাওয়া মানা
ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা।
বড় হয়ে চাকুরী নিয়ে বড় শহর আসি
টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালবাসি।
শহুরে এলাকায় জায়গা নিয়ে ডেকোরেটর ধরে
সাজিয়ে নিলাম মনের মত অত্যাধুনিক করে।
মা তখনো মফস্বলে কুশিয়ারার ঢালে
লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে।
ত্রিফলা বাতির কোলকাতা শহর আলোয় ঝলমল
মাকে বলি গঞ্জ ছেড়ে এবার কোলকাতা চল।
মা বলল এই তো ভাল খোলা মেলা হাওয়া
কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া?
বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়
ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়।
তারপর আমি আরো বড়, অ্যামেরিকা অভিবাসী
বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই
মায়ের খবর নেব এমন সময় কমই পাই।
মা বিছানায় একলা পড়া খবর এল শেষে
এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে।
উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ
পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত
একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বল?
আমার সংগে এবার তুমি এমেরিকা চল।
এসব অসুখ অ্যামেরিকায় কোন ব্যাপার নয়
সাত দিনের চিকিৎসাতেই সমুল নিরাময়।
কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা
প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না ?
আমার কিছু হয় নি তেমন ভাবছিস অযথা
ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা।
ক’দিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবদী
মিথ্যাবাদী মায়ের জন্য আজো আমি কাঁদি।

11 thoughts on “মায়ের সন্তান পালন এর জন্য আত্মত্যাগ Bangla sms

  • But wanna remark on few general things, The website pattern is perfect, the content material is very great. “Earn but don’t burn.” by B. J. Gupta.

    Reply
  • Thanks for some other informative site. The place else may I am getting that kind of information written in such an ideal way? I’ve a undertaking that I am simply now running on, and I’ve been at the glance out for such info.

    Reply
  • I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to create my own blog and would like to know where u got this from. cheers

    Reply
  • Of course, what a great site and educative posts, I definitely will bookmark your website.All the Best!

    Reply
  • I liked up to you will receive carried out proper here. The cartoon is tasteful, your authored subject matter stylish. however, you command get bought an shakiness over that you wish be handing over the following. sick definitely come further beforehand once more since precisely the similar nearly very steadily inside of case you shield this increase.

    Reply
  • Greetings! Very helpful advice on this article! It is the little changes that make the biggest changes. Thanks a lot for sharing!

    Reply
  • Wow! Thank you! I permanently needed to write on my website something like that. Can I include a portion of your post to my site?

    Reply
  • I got what you intend, thanks for putting up.Woh I am delighted to find this website through google.

    Reply
  • Thanks for sharing superb informations. Your website is very cool. I am impressed by the details that you?¦ve on this site. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found simply the information I already searched all over the place and simply could not come across. What a perfect web site.

    Reply
  • My brother recommended I might like this web site. He was entirely right. This post actually made my day. You can not imagine simply how much time I had spent for this info! Thanks!

    Reply
  • I simply couldn’t go away your website before suggesting that I actually loved the standard info a person provide for your visitors? Is going to be back often to check up on new posts

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *