Bangla Poem

যদি ভালবাসা পাই আমি শুধরে নেব – Bangla Premer Kobita

যদি ভালবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি
যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব


যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো
যদি ভালবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল।

Advertisement